ছুটি শেষ হলেও খোলেনি রেস্টুরেন্ট; ভোগান্তিতে ব্যাচেলররা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ। সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলায় ইতোমধ্যে অনেকেই অবস্থান করছেন ঢাকায়। কিন্তু এখনো রাজধানীর বেশিরভাগ হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।

ফলে ঢাকায় ফিরে বিপাকে পড়েছেন ব্যাচেলর ও মেসে থাকা নগরবাসী।

এছাড়াও যারা কাজের প্রয়োজনে ঢাকা ছাড়তে পারেননি, তাদেরও খাবার নিয়ে পড়তে হচ্ছে বিপাকে।

এদিকে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু অনেকে শিক্ষার্থী ঢাকা ছেড়ে যাননি।

ফোকাস ফার্মগেট শাখায় ক্লাস করেন এমন একটি ব্যাচের সাথে কথা বললে তারা জানায়,

“ঈদের দিন রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে কাওরান বাজার পর্যন্ত যাই। ভেতরে একটি রেস্টুরেন্ট খোলা পাই। খেয়ে আসি।

গত ২/১ দিন থেকে ফার্মগেটে রেস্টুরেন্টগুলো খুলতে শুরু করেছে। তাই কষ্ট কিছুটা কমেছে। তবে, বাসায় এখনও রান্না হয়না। খালাওে ছুটি নিয়েছেন।”

এছাড়াও, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, পুরানা পল্টন, মালিবাগ, বছিলা, পশ্চিম তেজতুরী বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র দেখা যায়। শুধু হোটেল-রেস্তোরাঁও নয়, অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card