বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে জীবন নাহার (৩০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া সদরউপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জীবন নাহার ওই গ্রামের পলাশের স্ত্রী। জীবন নাহারের স্বামী পলাশ বলেন,
‘প্রতিবেশী ইজার আলীর ছেলে পুলিশ সদস্য আবেদুর রহমানের সঙ্গে বাড়ি সামনে দুই শতক জমি নিয়ে মামলা চলছে।’
বুধবার জীবন নাহার মাঠে ধানকাটার শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। এই সময় আবেদুরসহ তার দুই ভাই বিপ্লব, জহুরুল ও তার ছেলে কনক পথরোধ করে পাশের আমবাগানে নিয়ে গিয়ে বাঁশ দিয়ে মারপিট করে।
তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশের অভিযোগ পুলিশ সদস্য আবেদুর ছুটিতে বাড়িতে এসে কয়েকদিন আগে থেকেই হুমকি দিয়ে আসছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন,
‘পূর্ব শত্রুতা ও জমি নিয়ে বিরোধে জীবন নাহার নামের ওই নারীকে হত্যার ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজনের নাম বলেছে। তাদের গ্রেফতার করতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।’
আরও পড়ুন :
- বন্যহাতির আক্রমণে মৃত্যুরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ
- সরকারি নির্মাণকৃত ঘরের ছাউনি উপরে গিয়েছে সামান্য ঝড়েই
- সিরাজগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা
- নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে সংহতি প্রকাশ
- সরকার যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনতে যাচ্ছে
- ১৫ কোটি টাকা ব্যয়ের রাবারড্রামটি এখন কৃষকের মরণ ফাঁদ
- নওগাঁয় ধানের দর কমলেও বাড়তি চালের দাম
- ভুয়া সার্টিফিকেট বিক্রি করায় প্রকৌশলী সহ গ্রেফতার ৪
- তালায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- নিখোঁজ সন্তানকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন
- আধুনিক জীবনে উচ্চ রক্তচাপ বেশি প্রভাব ফেলছে
- আবির এবার ‘বাদামী হায়েনার কবলে’!
- রূপগঞ্জে পাওয়া শিশুর লাশের পরিচয় মিলেছে
- অ্যাম্বুলেন্স ভাড়া নেই; মেয়ের লাশ বাইকে নিয়েই গন্তব্যস্থলে বাবা!
- রুশ হামলায় ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস, যা বলল যুক্তরাষ্ট্র
- ভারত মহাসাগরে চীনা নৌকাডুবি; নিখোঁজ ৩৯
- প্রথমবারের মতো ভয়াবহ আর্থিক সংকটে আর্জেন্টিনা!
- নারায়ণগঞ্জে ফোর মার্ডার: ২ জনের মৃত্যুদণ্ড বহাল
- দেশের আট বিভাগে বৃষ্টির আভাস; কমবে তাপমাত্রা

Comments are closed.