দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৯৮ জন মারা গেলেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৭১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ১৬৭ জনে পৌঁছেছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
দেশে গত ১৫ নভেম্বর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন, যা একদিনে এ বছরের সর্বোচ্চ মৃত্যু।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে ২১ জন মারা যান, যা ডেঙ্গুতে এ বছর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
এর আগে গত ২ সেপ্টেম্বরও ডেঙ্গুতে ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুন :
- আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন দিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী
- দেশের ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী
- যুব সমাজের আলোর উদ্যোগে ধূমপান নিয়ন্ত্রণে শিক্ষামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
- তবে কি বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক-ঐশ্বরিয়া?
- বঙ্গবন্ধুকে হত্যার পরই এদেশে হত্যার রাজনীতি শুরু হয়: প্রধানমন্ত্রী
- মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস
- বিএনপির আগুনসন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরুন : সাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রী
- তানজিন তিশাকে অভিনয় থেকে বিরত রাখার আহ্বান
- মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস
