দর্শনা চেকপোস্টে নিজ ঘরে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্টের (ইমিগ্রেশন) পুলিশ কনস্টেবল শামীম রেজা সাজু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণাকরা হচ্ছে।

পুলিশ মারদেহের সুরতাহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে দর্শনা জয়নগর চেকপোস্টের কোয়াটারে এ ঘটনা ঘটে।

শামীম রেজা সাজু কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার জুতিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, শামীম রেজা সাজু বেশ কয়েক মাস আগে দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন। পারিবারিক কলহের কারণে তিনি কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতের যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার সকালে কোয়াটারের সহকর্মীরা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পাইনি। জানালা দিয়ে দেখতে পায় সাজু ঝুলন্ত অবস্থায় রয়েছে।

সংবাদ পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ নামায়। পরের সুরতাহল প্রস্তুত করা হয় মরদেহের।

তিনি আরো জানান, ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Share this news as a Photo Card