দেশে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৪০৬ জনে।
তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জন।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৪৫৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে
এক হাকার ৪৫০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ২২৫টি।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ পাঁচ হাজার ৮৬২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৫২ শতাংশ।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
আরও পড়ুন :
- চিকেন বার্গার খেয়ে চরম বিপাকে রাশমিকা!
- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের গতিবেগ বাড়ছে, জেলেদের বিশেষ সতর্কতা
- মেয়ের বাড়িতে বৃদ্ধ বাবার রহস্যজনক মৃত্যু
- বকশিশ নেয়া ও দেওয়া নিষিদ্ধ; হাইকোর্টের বিজ্ঞপ্তি
- শীতলক্ষ্যায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ; ৭০ হাজার টাকা জরিমানা
