দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৩৯ জন মারা গেছেন।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬৯ জন রোগী। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকার ১২৪ জন। আর ঢাকার বাইরে ৫৪৫ জন।
এ বছর মোট ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ৬ হাজার ৫২৯ জন। ঢাকায় ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ৫২৮ জন।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত যারা মারা গেছেন; তাদের মধ্যে ঢাকার দুজন। বাকি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ১৬৩৯ জনের মধ্যে ঢাকায় মৃত্যু ৯৪৭ জনের। ঢাকার বাইরের ৬৯২ জন।
গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৬৬৭ জন রোগী। তাদের মধ্যে
৭৫৬ জন ঢাকার এবং ১ হাজার ৯১১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন :
- প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৪২ জনের আপিল
- গণিত পরীক্ষার প্রশ্ন বিক্রি, সাময়িক বরখাস্ত হলেন শিক্ষক
- দেশের নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা জানালেন মিলার
- ‘ভুল রাজনীতির জন্য অনেকে বিএনপি থেকে সরে গেছে’
- পিকআপ ভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ২
- ডেঙ্গুতে একদিনে একজনের মৃত্যু

Comments are closed.