রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়ায় প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) সকাল সোয়া ৬টা থেকে এ লঞ্চ চলাচল শুরু হয়।
এর আগে, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে
শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান,
শনিবার বিকেলে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছিল। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
তাই দুর্ঘটনা এড়াতে এদিন বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।
পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার সকাল সোয়া ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,
‘লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।’
আরও পড়ুন:
- গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির বৈঠক সকালে
- ভারতের জম্মু-কাশ্মিরে ভূমিকম্পের আঘাত
- আগামী ৯ থেকে ১১ মে’র মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ২৬ দিনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ক্রিসন
- প্রেমে মজেছেন অভিনেত্রী তানজিন তিশা
- সয়াবিন কাটা নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
- বৃষ্টির সাথে পড়ল ৫ কেজি ওজনের শিলা!
- আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
- এসএসসির প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই
- ইটবোঝাই ট্রলির ওপর থেকে পড়ে তরুণের মৃত্যু
- ছাত্রী হল থেকে পালাতে মেয়েদের পোশাক পড়লো চোর!
- সুশৃঙ্খলভাবে এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : ঢাবি উপাচার্য
- নিহত শ্যালক-দুলাভাইয়ের লাশ ফেরত পেলো স্বজনরা
- চলন্ত বাইকে বান্ধবীকে কোলে বসিয়ে রোমান্স
- চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে রেকর্ডসংখ্যক সোনার বার বৈধ করে
