মাদক মামলায় জড়িয়েছিল বলিউড অভিনেত্রী ক্রিসন পেরেইরার নাম। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ উঠেছিল। আর সে কারণে প্রায় ২৬ দিন ধরে আমিরশাহীর শারজা কারাগারে বন্দীদশা কাটাতে হয়েছে তাকে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই মুক্তি পাবেন অভিনেত্রী- এ কথা জানিয়েছেন ক্রিসিনের ভাই।
তবে জেলবন্দী অবস্থায় কাটানো এই ২৬ দিন ক্রিসনের কাছে ছিল দুঃস্বপ্নের মত।
যন্ত্রণার কথা তিনি ভাইকে চিঠি লিখে জানিয়েছিলেন। বোনের চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। যা এখন রীতিমতো ভাইরাল নেট-দুনিয়ায়।
চিঠিতে ক্রিসন লিখেছেন,
‘একটা কাগজ আর একটা কলম খুঁজে পেতে প্রায় তিন সপ্তাহ পাঁচ দিন সময় লাগল আমার। জেলবন্দী অবস্থা খুব যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে।
আমি সার্ফ দিয়ে গোসল করতে বাধ্য হয়েছি। টয়লেটের পানি দিয়ে খেতে হয়েছে কফি।
তবে প্রতিটা মুহূর্ত যে তোমরা আমার সাথে ছিলে সেটার জন্য আমি ভীষণ গর্বিত। আমি গর্বিত বলিউড ফিল্ম দুনিয়ার একজন অংশ হিসেবে।’
এই লড়াইয়ে পরিবার এবং প্রিয়জনেরা যে তার পাশে থেকেছে তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিসন।
ভক্তদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। প্রকৃত অপরাধী গ্রেফতার হওয়ায় খুশি তিনি।
চিঠিতে তিনি শেষে লিখেছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমি দেশে ফিরতে চাই।
অবশেষে এটা প্রমাণিত হয়েছে যে, আমি কোন অপরাধ করিনি। এবং যারা অপরাধ করেছে তাদের আটক করেছে মুম্বাই পুলিশ।’
অভিনেত্রীকে ফাঁসানোর অভিযোগে অ্যান্টনি পল এবং তার এক সহযোগী রাজেশ বাভোতে ওরফে রবিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী মাসের ২ তারিখ পর্যন্ত তাদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
আরও পড়ুন:
- প্রেমে মজেছেন অভিনেত্রী তানজিন তিশা
- সয়াবিন কাটা নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
- বৃষ্টির সাথে পড়ল ৫ কেজি ওজনের শিলা!
- আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
- এসএসসির প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই
- ইটবোঝাই ট্রলির ওপর থেকে পড়ে তরুণের মৃত্যু
- ছাত্রী হল থেকে পালাতে মেয়েদের পোশাক পড়লো চোর!
- সুশৃঙ্খলভাবে এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : ঢাবি উপাচার্য
- নিহত শ্যালক-দুলাভাইয়ের লাশ ফেরত পেলো স্বজনরা
- চলন্ত বাইকে বান্ধবীকে কোলে বসিয়ে রোমান্স
- চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে রেকর্ডসংখ্যক সোনার বার বৈধ করে

Comments are closed.