সমাধিকার ও সমমর্যাদা রক্ষার প্রত্যয়ে নারায়ণগঞ্জের ইতিহাসে এই প্রথম জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।
সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও মহানগরে সভাপতি বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাস নির্বাচিত হন।
শুক্রবার ( ২৩ জুন ) সকাল দশটায় শহরের পুরাতন কোর্টহ জেলা শিল্পকলা একাডেমী আয়োজন করা হয়।
মিলনায়তনে এ অনুষ্ঠানের সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
পরে নারায়ণগঞ্জ জেলা মহানগর পূজা পরিষদ দিবসের সম্মেলন উপলক্ষে
নগরীতে হাজারো হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ রকমারি শাড়ি, লুঙ্গি ও মাথায় লাল রঙের ক্যাপ পরিধান করে এবং
ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে অংশগ্রহণে ঢাক ঢোল বাজনা বাজিয়ে ঘোড়ার নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কোর্টস্থ জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে সমাপ্ত হয়।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নগরীতে উৎসব মুখর পরিবেশে অবিরাজ করেছে।
সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আওতাধীন
বিভিন্ন থানা, উপজেলা ও ওয়ার্ড সংগঠনটির নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে মিছিলে মিছিলে সমবেত হয়ে সম্মেলন কেন্দ্রে।

Comments are closed.