নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পৃথকভাবে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস পালন উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৭১’র বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে স্মৃতিস্তম্ভে পুষ্পার্পন ও মোনাজাত করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও কুচকাওয়াজ পালন করা হয়।

এসময় নরসিংদী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, নরসিংদী পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী সরকারী কলেজ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, সিভিল সার্জন কার্যালয়, এলজিইডি, সড়ক ও জনপদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্পন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে নরসিংদী জেলার মুছলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচ-কাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা, মসজিদে শহীদদের স্মরনে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়। নরসিংদী জেলা বিয়াম স্কুলে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

বিকেলে নরসিংদী স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ফুটবল ও পুরস্কার বিতরণ। সন্ধায় শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, জেলা হাসপাতাল তত্ত্বাবধায় ডা: মিজানুর রহমান।
অপরদিকে নরসিংদী জেলার মুছলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়াম ছাড়াও পৃথক পৃথক স্থানে দিনব্যাপী কর্মসূচীতে অংশগ্রহন করেন লে: কর্নেল অব: মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এমপি (বীরপ্রতীক), নরসিংদী-১সদর আসনের এমপি প্রার্থী ও শহর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র আলহাজঃ কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজঃ মো: মনির হোসেন ভুইয়া, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মধাবদী পৌর মেয়র আলহাজঃ মোশারফ হোসেন প্রধান মানিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারী মো: মোবারক হোসেন,সাবেক সহকারী কমান্ডার লস্কর আলী মিয়া, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো: হামিদুল ইসলাম,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন, নরসিংদী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী- মো: গোলাম মুত্তাকিন, এলজিইডির সিনিয়র প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, নরসিংদী সদর উপজলোর সহকারী কমশিনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়া, সড়ক ও জনপদ বিভাগ সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, নরসিংদী জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নুর-ই-ইলহাম, নরসিংদী পৌরসভা সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায় সহ অন্যান্য সদস্যবৃন্দরা।
আরও পড়ুন :
- নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে; শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও
- চকরিয়ায় পুলিশের অভিযানে ৩টি এলজি বন্দুক উদ্ধার
- যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, তারা এখন পলাতক: তথ্যমন্ত্রী
- স্কুলে থাকছে না বার্ষিক পরীক্ষা

Comments are closed.