নরসিংদীর চরাঞ্চল আলোক বালিতে বজ্রপাতে মা ছেলে সহ তিনজন নিহত

নরসিংদীর চরাঞ্চল আলোক বালিতে বজ্রপাতে মা ছেলে সহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দুর্গম চলাঞ্চল আলোকবালিতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে সকালে নিহত কামাল শরিফা ও ইয়াকুব সহ বেশ কয়েকজন খেতে ধান কাটছিল। সাড়ে ১২ টার দিকে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় নিহত শরিফা ইয়াকুব ও কামাল সহ পাঁচ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইয়াকুব ,শরিফা ও কামাল মারা যায়। আহত দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে আহতদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এনএএন টিভি / বশির আহমদ মোল্লা