নারায়ণগঞ্জে রুপসী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস শ্রমিকদের বিক্ষোভ

রুপসী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস এর তিন মাসের বকেয়া বেতন পাওনা এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১০ই ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় তারা বকেয়া বেতনের দাবিতে বঙ্গবন্ধু সড়কের এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারি শ্রমিকরা জানান, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন না দিয়ে এবং কোন ধরণের ঘোষণা ছাড়াই হঠাৎ করে কারখানাটি বন্ধ করে দেন। ফলে কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক কর্মহীন হয়ে অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ না করলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বকেয়া বেতনের দাবিতে নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন পোশাক কারখানাটির শ্রমিকরা।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে শো ডাউন করে প্রেসক্লাবের নিচে এসে শেষ করেন।

 

এনএএন টিভি