নিহত শ্যালক-দুলাভাইয়ের লাশ ফেরত পেলো স্বজনরা

সৌদি আরবে ওমরাহ পালন শেষে মদিনা থেকে মক্কায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত শ্যালক সাগর ও দুলাভাই মোজাম্মেলের লাশ ৩৪ দিন পর তাদের নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাদের লাশ নিয়ে রাত পৌনে ১২টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিধখালীর গ্রামের বাড়িতে পৌঁছান।

এরপর সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বতটলা গ্রামে সাগরের জানাজা সম্পন্ন হয়েছে।

এর আগে, সকাল ৯টার দিকে মির্জাগঞ্জের ছৈলাবুনিয়ায় নিজ বাড়িতে মোজাম্মেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমরাহ হজ শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তারা সৌদি আরবের আলগাছিমের উনাইয়া নামক স্থানে ব্যবসা করতেন। ওমরাহ হজ পালনের জন্য মক্কায় যান।

ওমরা হজ পালন শেষে শনিবার কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card