পারভেজ হত্যার বিচারের দাবিতে উত্তরায় ভালুকা সমিতির ব্যানারে মানববন্ধন

ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে উত্তরা আমির কমপ্লেক্সের সামনে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “পারভেজ ছিলেন একজন আদর্শবান ছাত্রনেতা ও সংগঠক। তাঁকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু তার পরিবার নয়—সমাজের প্রতিটি বিবেকবান মানুষকে নাড়িয়ে দিয়েছে।”

সমাবেশে বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

উত্তরায় ভালুকা সমিতির সভাপতি আতিক বাহার সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈমুল করিম জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, আসাদুজ্জামান চৌধুরী মাসুদ, দিদার, হারুন উর রশীদ, আমানউল্লাহ, অর্ণা হক, শামছুল হক, শামীম খানসহ উত্তরায় বসবাসরত বিভিন্ন পেশার ভালুকাবাসী।

মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, এ ধরণের নৃশংস হত্যাকাণ্ড যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তবে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

ইমন সরকার / এনএএন টিভি