ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্জারি, গাইনি, মেডিসিন এবং নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি প্রেসার মাপা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়।

ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শরিফুল ইসলাম / এনএএন টিভি