ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

ঈদের আনন্দ ভাগাভা‌গি কর‌তে নাড়ির টানে বা‌ড়ি ফিরছে মানুষজন। তবে ঈদের আগের দিন বধুবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানবাহনের তেমন চাপ নেই। ফ‌লে কোনো ভোগা‌ন্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষজন।

বুধবার সকা‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে এমন চিত্র দেখা‌ গে‌ছে।

গতকালও সড়কে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল যানবাহন। ভোগান্তিতে পড়েছিল যাত্রীরা। পরে মহাসড়কে উত্তরের গাড়ির চাপ ও যানজট কমাতে সকালে বন্ধ করা হয়েছিল বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও পশ্চিম পাড়ের টোল গ্রহণ। এতে যানজট দ্রতই কমতে থাকে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর আশরাফ জানান, মহাসড়‌কে তেমন যানবাহন নেই। যানবাহন স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card