ফেনীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে খুন

ফেনীতে ছাগলনাইয়ে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আবু সায়েদ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,

ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জুন) বিকেলে বোন সাথীকে নিয়ে পর্যটন স্পট ফেনীতে ছাগলনাইয়ার শুভপুরে এককুইল্লা দিঘী নামক স্থানে ঘুরতে যান সায়েদ।

সেখানে নিহতের বোন সাথীকে সুন্দর আছে বলে উড়না টেনে ধরে বখাটেরা।

সে সময় সায়েদ প্রতিবাদ করলে বখাটেরা তার সঙ্গে বাকবিতণ্ডাসহ হাতাহাতির শুরু করে।

সে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান সজীবের অফিসে বিচারে বসেন স্থানীয় ব্যাক্তিরা।

বিচারের আলোচনার একপর্যায়ে দুপক্ষের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার মাঝে সায়েদকে চুরিকাঘাত করে বখাটেরা।

আহত অবস্থায় সায়েদকে ছাগলনাইয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা জানাজানি হলে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করে।

পুলিশ সেখানে গিয়ে এলাকবাসীকে শান্ত করে। ঘটনাস্থলে থাকা ১০ জনকে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত সায়েদ ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি