গাইবান্ধায় গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে কারের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি।
শুক্রবার (৩০ জুন) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধায় দুর্ঘটনায় নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী ফেনির ফুলগাছি থানার দামুড়া
গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের পুত্র আবুল বাশার (৬০) ও কারের চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকা হক মিয়ার পুত্র মো. মিজান।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হস্তান্তর করেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান,
গুড়ি গুড়ি বৃষ্টির সময় রংপুরমুখী প্রাইভেট কারের সঙ্গে ঢাকামুখি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে কারটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মিজান ও যাত্রী বাশার মিয়া মারা যান। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,
দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
আরও পড়ুন :
- শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
- ‘দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি’র গাত্রদাহ হয়’
- প্রিয়তমা ১০০, সুড়ঙ্গ ২৮, প্রহেলিকা ৮টি হলে মুৃক্তি পাচ্ছে!
- ঈদের দিন পানিতে ডুবে শিশুর মৃত্যু
- খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানাল বিএনপি
- ষড়যন্ত্র ছিন্ন করে দেশের উন্নয়ন অভিযাত্রা বজায় থাকুক
- দুপুর পর্যন্ত ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির
- ঈদের দিন অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে হত্যা

Comments are closed.