ঈদের দিন পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এহছানুল কবিরের পুত্র মোস্তানির বিল্লাহ মাশহুদ (০৩) পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা’র দিন বিকা‌লে এ দুর্ঘটনা ঘটে।

প্রত‌্যক্ষদর্শী ও শিশুর প‌রিবার সূ‌ত্রে জানা যায়,

‘প‌রিবা‌রের লোকজনে খাবার খাওয়া ও শিশুটির মা‌ ঘু‌মিয়ে থাকায় সবার অগোচরে বা‌ড়ির পা‌শের পুকু‌রের পানিতে প‌ড়ে যায় মাশহুদ।’

‘খোঁজাখুঁ‌জির একপর্যা‌য়ে পুকুরে তা‌কে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি