কুর্মিটোলায় স্ত্রীর পর মারা গেলেন ভাই শামীমও!

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রীর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন শামীম মৃধা (৩৫)।

শুক্রবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

মৃত শামীমের বোনজামাই সাইফুল ইসলাম জানান,

‘শামীমের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সোহরাব মৃধা।’

‘বর্তমানে তারা ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় থাকতেন। ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানিতে চাকরি করতেন তিনি।’

প্রসঙ্গত, ঈদের দিন কুড়িল বিশ্বরোড এলাকায় স্ত্রীর সঙ্গে নিজ শ্বশুরের বাসায় দাওয়াতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সেখানে খাওয়াদাওয়া শেষে রাত দুইটার দিকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:

এনএএন টিভি