বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইমামের প্রাণহানি

বগুড়ার শিবগঞ্জে ঈদের নামাজ শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোস্তফা কামাল (২৭) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোকামতলা বাজারের গোল্ডেন চাইল্ড স্কুলের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের ঈদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে খতিবের দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘বৃহস্পতিবার সকালে মোকামতলা তেঁতুলতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজের দ্বিতীয় জামাতে ইমামতি করেন মোস্তফা কামাল।’

‘সেখান থেকে পার্শ্ববর্তী গ্রাম দেওনাই সাহাপুরে কুরবানির পশু জবাইয়ের জন্য মোটরসাইকেল যোগে রওনা হন তিনি।’

‘পথিমধ্যে মোকামতলা বাজারের গোল্ডেন চাইল্ড স্কুলের সামনে মহাসড়কে পৌঁছালে রংপুরগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময়  পালিয়ে যায়।’

‘এতে গুরুতর আহত হন মোস্তফা কামাল। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান,

‘পরিবারের লোকজন নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি