রাজবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় নৌবাহিনী কর্মকর্তার মৃত্যু

রাজবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম সজীব মোল্লা (২২)। তিনি রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের লোকমান মোল্লার ছেলে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,

‘দুপুরে মোটরসাইকেল নিয়ে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।’

‘সংঘর্ষে তিনি ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। অজ্ঞাতনামা মাইক্রোবাসটি পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন,

‘সজীব নৌবাহিনীতে অফিসার হিসেবে সম্প্রতি চাকরি পেয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। প্রশিক্ষণ শেষ করে তিনি কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি