পবিত্র ঈদুল আজহার দিনে ষড়যন্ত্র ছিন্ন করে দেশের উন্নয়ন অভিযাত্রায় যেনো একই ধারায় এগিয়ে যায় সেই প্রত্যাশার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৯ জুন) সকালে নিজ গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাসে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এ সময় নিজ নির্বাচনী এলাকার মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেন তথ্যমন্ত্রী।
সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. হাছান বলেন,
‘দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।’
‘সেই ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের প্রত্যাশা।’
তথ্যমন্ত্রী বলেন,
‘এই পবিত্র দিনে আমাদের কামনা হচ্ছে আমাদের দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায় এবং দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,
‘যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ায়, মানুষ পুড়িয়ে হত্যা করায় এবং মানুষের সহায়-সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় পবিত্র ঈদের দিনে সেটিই কামনা করি।’
আরও পড়ুন:
- ঈদের দিনেও সুদানে সংঘর্ষ
- ছাগলবাহী ট্রাকের চাপায় নিহত দুই জন
- চুরি হওয়ার ভয়ে এসি খুলে ফেলছেন ব্যবসায়ীরা
- শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
- জাতীয় গ্রিডে রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ
- ১৮ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলো মা!
- রংপুরে স্বামীর গোপনাঙ্গ কর্তন কেটে দিলো স্ত্রী

Comments are closed.