হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ জুন ঢাকা আসবেন রাষ্ট্রপতি

এ বছর পবিত্র হজব্রত পালন করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ১০ জিলহজ মুজদালিফায় ফজরের নামাজ আদায় করার পর হজের নানা আনুষ্ঠানিকতা পালন করে বৃহস্পতিবার (২৯ জুন) সৌদি আরবের মিনায় অবস্থান করছেন।

রাজকীয় অতিথি হিসেবে রাষ্ট্রপতি মিনায় পৌঁছে গতকাল জামারাত আল-আকাবায় পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং মক্কায় তাওয়াফ আল-ইফাদাহ ও সাঈ সম্পন্ন করেন। পরে, রাষ্ট্রপতি আবার মিনা থেকে মক্কায় রয়েল প্যালেস যান।

প্রসঙ্গত, হজের আনুষ্ঠানিক রীতিতে শয়তানকে পাথর মারার মধ্যে রয়েছে তিনটি স্তম্ভ যা শয়তান এবং পাপের প্রতীকস্বরূপ।

ঈদুল আজহার প্রথম দিনে, রাষ্ট্রপতি বড় শয়তানকে ছোট নুড়ি বা পাথর নিক্ষেপ করেন, যা তিনি মুজদালিফার রাতে সংগ্রহ করেছিলেন।

এটি হজরত ইবরাহিম আ.-এর তিনটি স্থানে শয়তানকে পাথর ছুঁড়ে মারার একটি অনুকরণ।

‘বাসস ’ সূত্রে আরও জানা যায়,

হজের কার্যক্রম শেষ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৩০ জুন মহানবী হজরত মুহাম্মদ সা. রওজা মোবারক জিয়ারত করতে মদিনায় যাবেন।

সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

রাষ্ট্রপতি ও সফর সঙ্গীদের বহনকারী বিমানটি আগামী ৩ জুলাই ঢাকায় অবতরণের কথা রয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি