রাজধানীতে কোরবানির মাংসের হাট, কেজি ৩০০-৩৫০

কোরবানির মাংসের উচ্ছিষ্টাংশ যেমন-মাথা,লেজ ও হাড্ডির কিছু অতিরিক্ত অংশ যেগুলো মূলত কোরবানির মাংস বণ্টনে ব্যবহার হয়না, কসাইরা তা নিয়ে এসে আবার কাটাকাটি করে খাওয়ার উপযোগী করে বিক্রি করছেন রাজধানীর কারওয়ান বাজারে। কসাইরা এই উচ্ছিষ্ট মাংসের নাম দিয়েছেন ছাঁট।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে কসাইদের সাথে কথা বলে জানা যায়,

‘প্রতিকেজি উচ্ছিষ্ট মাংস বা ছাঁট বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায়।’

‘এসব মাংসের ক্রেতা মূলত-যাদের কোরবানি দেয়ার সামর্থ্য নেই, বেশি দাম দিয়ে মাংস কেনারও সামর্থ্য নেই এবং কারও বাড়ি থেকে গোশত চেয়ে নিতে সংকোচ বোধ করেন-এমন লোকজনই কম দামে মাংস কেনার জন্য এখানে আসছেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি