নিউইয়র্কে জ্যাকসন হাইটসে তরুণীদের মেহেদী রাঙানো আমেজে ঈদুল আজহা উপলক্ষ্যে কেনাকাটার ধূম পড়েছে।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মঙ্গলবার বিকাল থেকেই চাঁদ রাতের আমেজে আবিষ্ট হয়
জ্যাকসন হাইটসের অলিগলি ছাড়িয়ে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা, চার্চ-ম্যাকডোনাল্ড, পার্কচেস্টার।
স্কুল-কলেজগামী তরুণীরা টেবিল-চেয়ার নিয়ে বসে মেহেদী রাঙাতে। দরদাম ঠিক করেই গৃহিণী-তরুণীরা ঈদের উৎসবে মেতে ওঠেন।
ঈদ এলেই উৎসবে মেতে উঠলেও প্রবাসী বাঙালিদের এবার ভিন্ন এক আমেজে দেখা যায়। চমৎকার আবহাওয়ায় শিশু সন্তানসহ দল বেঁধে এসেছেন তারা।
চলতি পথেই ঢাকার গুলিস্তানের ন্যায় হরেক রকমের পোশাক-আশাকের দোকান বসেছে। দোকানে বিক্রিও হচ্ছে দেদারসে।
শেষ মুহূর্তের কেনাকাটায় পকেট খালি করতে কসুর করছেন না প্রবাসীরা। শাড়ি, কামিজ, পায়জামা-পাঞ্জাবি, কোর্তা, লেহেঙ্গাসহ লেটেস্ট ডিজাইনের পোশাক-আশাকের সমাহার ঘটিয়েছে স্মৃতি ফ্যাশন।
এখানে বাংলাদেশের তৈরি স্যান্ডেল বিক্রি হয় সবচেয়ে বেশি। মক্কা থেকে আনা টুপির দোকানেও ভিড় দেখা যায় সারাক্ষণ।
উল্লেখ্য, জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ স্ট্রিট’ ঘিরে এবারও প্রবাসীরা আনন্দে মেতে ওঠেন।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রবাসীরা পেয়েছেন রাস্তাটি। সেখান থেকে আশপাশের সবগুলো সড়ক ছেয়ে যায় ঈদ-পোশাক আর মেহেদী রাঙানোর আয়োজনে।
তা অব্যাহত থাকে মধ্যরাত অবধি। এ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর।
আগের মতো এবারও বহু প্রবাসী কুরবানীর দায়িত্ব অর্পণ করেছেন স্বদেশে স্বজনদের কাছে। এর বাইরেও উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী যুক্তরাষ্ট্রে কুরবানী দিচ্ছেন।
আরও পড়ুন :
- ৮ বছর পরের নতুন মাহফুজকে শাকিব খানের শুভকামনা
- নিখোঁজের পাঁচ মাস পর ব্রিটিশ অভিনেতার কঙ্কাল উদ্ধার
- মঙ্গলবার রাজধানী ছেড়েছেন ১৯ লাখ সিম ব্যবহারকারী
- শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
- পদ্মা সেতুতে রেকর্ড ৪ কোটি ৬১ লাখ টাকার টোল আদায়
- সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা আজ, হাজিরাও দেবেন পশু কোরবানি
- ভোমরা স্থলবন্দর দিয়ে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ
- এবার ‘গোপন নথি’ নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস!
- বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরীক্ষামূলকভাবে চালু হবে অক্টোবরে
- চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো খন্দকার মোশাররফকে
- ভোমরা স্থলবন্দর দিয়ে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ
- কুষ্টিয়ায় থেতলে যাওয়া তরুণের রক্তাক্ত মহদেহ উদ্ধার
- টানা ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর, খোলা ইমিগ্রেশন
- চলন্ত ট্রেনের ওপরে ডিস লাইনের তারে আটকে নিহত ১
- জুলাই থেকে বাড়ানো হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন
