‘মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ দ্রুতই ভালো খবর পাবে’-এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বুধবার (২৮ জুন) সিলেটে নিজ বাড়িতে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তারাও চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয়।’
‘বাংলাদেশও সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী।’
‘মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রে যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, তা খতিয়ে দেখছে তারা। দ্রুতই ভালো কোনো খবর পাবে বাংলাদেশ।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন,
‘অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই সবাই বাংলাদেশকে ইজ্জত দিচ্ছে। সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দেশ ঘন ঘন বাংলাদেশ সফর করছে।’
ড. মোমেন আরও বলেন,
‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। তাই যুক্তরাষ্ট্র থেকেও ঘন ঘন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন।’
আরও পড়ুন:
- ৮ বছর পরের নতুন মাহফুজকে শাকিব খানের শুভকামনা
- নিউইয়র্কে কেনাকাটায় ধূম চাঁদ রাতের আমেজে
- ঈদের দিনেও সুদানে সংঘর্ষ
- ঈদে বেতন-বোনাস না পাওয়ার অভিযোগ কোচ-ফুটবলারদের
- মঙ্গলবার রাজধানী ছেড়েছেন ১৯ লাখ সিম ব্যবহারকারী
- ছাগলবাহী ট্রাকের চাপায় নিহত দুই জন
- চুরি হওয়ার ভয়ে এসি খুলে ফেলছেন ব্যবসায়ীরা
- শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
- জাতীয় গ্রিডে রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ
- ১৮ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলো মা!
- রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি হলো ঈদের একদিন আগে
- পশুর খাবার পরিবহনকৃত ট্রাকে ইয়াবা পাচার; গ্রেফতার ৩
- ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হয়েছে: কাদের

Comments are closed.