দীর্ঘ ৮ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘প্রহেলিকা’।
বড় পর্দায় প্রত্যাবর্তন করায় তাকে শুভকামনা জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা শাকিব খান।
মাহফুজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাকিব লিখেছেন, হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল।
অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হল। ৮ বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই।
তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।
এ তারকা লিখেছেন, ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।
উল্লেখ্য, অভিনয় জগতে সফল অভিনেতা মাহফুজ আহমেদ। এর আগে, ২০১৫ সালে তার জিরো ডিগ্রি সিনেমা মুক্তি পায়। এছাড়া তিনি অভিনয় করেছেন, শবনম, চার সতীনের ঘর, লাল সবুজ, দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিনসহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে।
আরও পড়ুন:
- ঈদে বেতন-বোনাস না পাওয়ার অভিযোগ কোচ-ফুটবলারদের
- মঙ্গলবার রাজধানী ছেড়েছেন ১৯ লাখ সিম ব্যবহারকারী
- ছাগলবাহী ট্রাকের চাপায় নিহত দুই জন
- চুরি হওয়ার ভয়ে এসি খুলে ফেলছেন ব্যবসায়ীরা
- শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
- জাতীয় গ্রিডে রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ
- ১৮ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলো মা!
- রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি হলো ঈদের একদিন আগে
- পশুর খাবার পরিবহনকৃত ট্রাকে ইয়াবা পাচার; গ্রেফতার ৩
- ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হয়েছে: কাদের
