রাজধানীতে ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর, যা চলতি মৌসুমে ঢাকায় সর্বোচ্চ।

এছাড়াও, কুমিল্লায় ১৫৯ মিলিমিটারসহ সারাদেশেই দুইদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলমান এই বৃষ্টিপাত আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে,

‘রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের

অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

‘সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।’

আবহায়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে।

মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি।

গত ১ দিনে কুমিল্লায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায়  ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এনএএন টিভি