প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া যাবেন আগামীকাল।
শনিবার (০১ জুলাই) সকাল ৮টায় কোটালীপাড়ার উদ্দেশে রওনা হবেন তিনি।
কোটালীপাড়ায় পৌঁছানোর পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী,
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন শেখ হাসিনা।
এরপর বিকেল ৪টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,
ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন সকালে টুঙ্গিপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং গোপালগঞ্জ জেলা সদরে সুধী সমাবেশে মতবিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী ।
এরপর একই দিন দুপুরে তিনি ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ ছাড়বেন।
উল্লেখ্য, চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি তিনি কোটালীপাড়ায় গিয়েছিলেন।
আরও পড়ুন:
- তীব্র গরমে মেক্সিকোয় ১০০ জনের মৃত্যু: রিপোর্ট
- দুপুর পর্যন্ত ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ঈদুল আজহায় বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার
- ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইমামের প্রাণহানি
- রাজবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় নৌবাহিনী কর্মকর্তার মৃত্যু
- হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ জুন ঢাকা আসবেন রাষ্ট্রপতি
- প্রয়াত কোকো’র কবর জিয়ারত করলেন বিএনপি দলীয় নেতারা
- ঈদের দিন অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে হত্যা
- রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত দেড় শতাধিক মানুষ
- রাজধানীতে কোরবানির মাংসের হাট, কেজি ৩০০-৩৫০
