ঈদের সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের আটজন অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অসুস্থদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
অসুস্থরা হলেন,
শিশু আবরাহাম (৩), নুর নদী (৩) ও আনন্দ (১৩)। এছাড়া আখি বেগম (৩০), নুর জাহান (৩২), জাহানারা বেগম (৩০)।
তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা।
এর মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
হাসপাতালে আসা অসুস্থদের স্বজনেরা জানান, সকালে সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে সবাই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে অন্যান্যরা দ্রুত অসুস্থ সবাইকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সুশান্ত বলেন,
অসুস্থ তিনজনকে ঢাকায় রেফার করা হয়েছে। কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন :
- গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ; নিহত ২
- তীব্র গরমে মেক্সিকোয় ১০০ জনের মৃত্যু: রিপোর্ট
- ঈদুল আজহায় বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার
- রাজধানীতে ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- রাজধানীতে ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- তারাগঞ্জে নাবিল পরিবহনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু
- বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরীক্ষামূলকভাবে চালু হবে অক্টোবরে
- পাবনায় বিধবা নারীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা
- বিয়ের আত্নীয়-স্বজন হিসেবে যে দেশে লোক ভাড়া করা হয়!
- কুষ্টিয়ায় থেতলে যাওয়া তরুণের রক্তাক্ত মহদেহ উদ্ধার
- বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিনের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
- ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি
