বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২

বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-

প্রাইভেটকারের যাত্রী ফেনীর ফুলগাছি থানার দামুড়া গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও গাড়িচালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার ছেলে মো. মিজান।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  বাস দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান,

গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে রংপুরমুখী প্রাইভেটকার ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে পৌঁছলে ঢাকামুখী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা দুই যাত্রী ভেতরে আটক পড়ে মারা যান।

তাদের মধ্যে এক চালক ও অপরজন আরোহী। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতদের লাশ থানায় রয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন :

এনএএন টিভি