গাইবান্ধার সাদুল্লাপুরে ৮ বছর বয়সী শিশু মোমিনুর প্রতিবেশীদের থেকে কোরবানির মাংস সংগ্রহ করে মায়ের কাছে এনে দিয়েছিলো রান্না করার জন্য। তবে রান্না করা মাংস খাওয়ার আগেই পুকুরের পানিতে ডুবে মৃত্যু হলো তার।
ঈদের দিন বিকেলে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ছোটদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের রিকশাচালক সুরুজ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়,
‘নিহত শিশু মোমিনুর রহমান ঈদের দিন প্রতিবেশীদের নিকট থেকে কোরবানির মাংস সংগ্রহ করে বাড়িতে আসে। সংগৃহীত মাংস মাকে রান্না করতে দিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।’
এদিকে, দীর্ঘ সময়েও সন্তান বাড়িতে না ফেরায় রান্না শেষ করে তাকে খুঁজতে বের হয় মা।
খোঁজার একপর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিশু মোমিনুরকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।
বিষয়টি নিশ্চিত করে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতোয়ার রহমান।
আরও পড়ুন:
- কাঁচা মরিচের কেজি এখন ৫০০ টাকা, বেড়েছে সবজির দামও
- অবশেষে খোঁজ মিললো অভিনেত্রী সায়নী ঘোষের!
- বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২
- সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
- ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু
- কুর্মিটোলায় স্ত্রীর পর মারা গেলেন ভাই শামীমও!
- রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- উত্তরের সেই রাজাবাবু বিক্রি হলো ৮ লাখ ১০ হাজারে
- গাজীপুরে নিট কম্পোজিট কারখানার আগুন নিয়ন্ত্রণে
- খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানাল বিএনপি
- প্রধানমন্ত্রী দুই দিনের সফর করতে যাচ্ছেন গোপালগঞ্জ
- ঈদের সেমাই খেয়ে হাসপাতালে একই পরিবারের আটজন
- গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ; নিহত ২

Comments are closed.