বরগুনার তালতলীতে আমগাছ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপড়া এলাকায় নিজ বাড়ির আমবাগানে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম হাওলাদার নয়াপাড়া এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়,
‘মাছ চাষ করার জন্য নিজ ঘর থেকে বিদ্যুৎ সংযোগের লাইন পুকুরে নেন। ওই বিদ্যুৎ সংযোগ আমবাগানের পাশেই টিনের চালের ওপর নিয়ে নেওয়া হয়েছে।’
‘দুপুরের দিকে আমবাগানে আমগাছ লাগাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে শাহ আলম (৭০) জড়িয়ে যান। এতে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান।’
‘তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তালতলীর থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন,
‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন:
- ঈদের দিন পানিতে ডুবে শিশুর মৃত্যু
- অবশেষে খোঁজ মিললো অভিনেত্রী সায়নী ঘোষের!
- সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
- ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু
- কুর্মিটোলায় স্ত্রীর পর মারা গেলেন ভাই শামীমও!
- উত্তরের সেই রাজাবাবু বিক্রি হলো ৮ লাখ ১০ হাজারে
- মায়ের রান্না করা মাংস খাওয়া হলো না মোমিনুরের
- ৮ বছর পরের নতুন মাহফুজকে শাকিব খানের শুভকামনা
- ঈদের সেমাই খেয়ে হাসপাতালে একই পরিবারের আটজন
- গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ; নিহত ২
