শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইগাতী উপজেলায় বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) মধ্যরাতে শেরপুরে উপজেলার কদমতলী বাজারে ওই ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন,

নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিউনের মনাকুষা গ্রামের রফিক মাস্টারের ছেলে অটোরিকশা যাত্রী রবিউল ইসলাম (৪০)

এবং একই ইউনিয়নের বন্ধুপাড়া গ্রামের অটোচালক সাইদুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে,

বৃহস্পতিবার মধ্যরাতে ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজারের সামনে ঢাকা থেকে আসা বাস লুবনা পরিবহনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এরপর অটোরিকশাটি বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এবং অটোতে থাকা যাত্রী ও চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অন্যদিকে একইদিনে শেরপুর-জামালপুর সহাসড়কের কুলুরচরে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন কলেজ ছাত্র মিশর।

নিহত মিশর শেরপুর সদরের টিকারচরের দিঘলদী গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন :

এনএএন টিভি