বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি হয়েছে- এমন সংবাদ দুপুর থেকে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদনে মার্কিন নৌ-বাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বরাতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অবস্থান করছে।

বৃহস্পতিবার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ‘কিছু কিছু গণমাধ্যম ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বলে খবর প্রকাশ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার কোনো আশঙ্কা নেই।’

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝাড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

 

এনএএন টিভি