বড়লেখায় অবৈধভাবে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখায় অন্যের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে তৈয়বুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের বিবেকানন্দ শর্মার থেকে ২০০৯ সালে সাড়ে ৩৩ শতক জায়গা ক্রয় করেন আজিজুর রহমান ও হাবিবুর রহমান (রহমান খান)।

এরপর দুই ভাই টিলা জায়গাটি প্রায় ১৪ বছর থেকে শান্তিপূর্ণভাবে ভোগ করে আসছেন।

তবে প্রায় এক মাস আগে রাতের আধারে তৈয়বুর রহমান সহ ছয়জন উগ্র এবং উশৃঙ্খল যুবক পেশীশক্তির প্রয়োগ করে

জায়গার পূর্বাংশে ৮ শতক টিলা ও গাছ কর্তন করে পরিবেশের ভারসাম্যতা নষ্ট করে

বেআইনিভাবে অনুপ্রবেশ করে তাদের উপস্থিতিতে বাশ-বেতের গৃহ নির্মাণ করেন।

এ সময় বিষয়টি জমির মালিকের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করায় তাঁরা তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন এবং

দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে তাকে সে স্থান জোরপূর্বক ত্যাগ করতে বাধ্য করেন।

টিলার ৮ শতক জায়গায় দ্রুত পাকা ঘর নির্মাণ করে বেআইনিভাবে দখল স্থাপন করেন তৈয়বুর রহমান।

বিষয়টি জায়াগার মালিক আজিজুর রহমান স্থানীয় জনপ্রতিনিধিকে অবগত করেন।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশ বৈঠকে তৈয়বুর রহমানকে ভূমির দখল ছেড়ে দিতে বলায় তিনি তাদের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখলকৃত জমি ছাড়তে অস্বীকৃতি জানান।

এমতাবস্থায় ভুক্তভোগী জায়াগার মালিক আজিজুর রহমান ও হাবিবুর রহমান (রহমান খান) বাদী হয়ে দখলদারি তৈয়বুর রহমান, আব্দুল খালিক, মুহিবুর রহমান, ফয়ছল আহমদ,

আব্দুর রহিম, আব্দুস শুকুর ও রেদওয়ান আহমদ আব্বাসকে বিবাদী করে বড়লেখা থানায় অভিযোগ করেন প্রশাসন বিষয়টি মীমাংসা করার জন্য বাদীপক্ষকে তাগিদ দেয়।

এতেও বিষয়টি মীমাংসা না হাওয়ায় আজিজুর রহমান আদালতের দারস্থ হন।

পরে মৌলভীবাজার জেলা জজ কোর্টে তিনি বিবাদী ৭ জনের নামে মামলা দয়ের করেন (মামলা নং স্বত্ব ৬০/২০২৩)।

এ বিষয়ে বাদী আজিজুর রহমান ও হাবিবুর রহমান (রহমান খান) দুই ভাই আদালতে কমিশন প্রার্থনা করেন।

আজিজুর রহমানের প্রার্থনার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সরেজমিনে মৌলভীবাজার জেলা জজ কোর্টের নির্দেশে যুগ্ম কমিশনার আইনজীবী পাপ্পু ভট্টাচার্য ও

আইনজীবী বিকাশ চন্দ দে জায়গার বিষয়বস্তু আমলে নিয়ে আদালতে বিষয়টি উপস্থাপনের কথা বলেন এবং

আইনি প্রক্রিয়ায় চলমান রয়েছে এবং তা দ্রুত নিস্পত্তির জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহন করবেন।

এদিকে, জমি দখলের অভিযোগে অভিযুক্ত তৈয়বুর রহমানের সাথে গণমাধ্যমকর্মীরা মুঠোফোনে যোগাযোগ করলে তিনি নানান অভিযোগ জানিয়ে বিষয়টি এড়িয়ে যান।

তবে তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো সদোত্তর পাওয়া যায়নি।

তিমির বনিক, মৌলভীবাজার

এনএএন টিভি

ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন— 

Share this news as a Photo Card