বাকপ্রতিবন্ধী গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ; যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুর উপজেলার ভাবানীপুর ইউনিয়নে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে (১৯) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রুবেল আহম্মেদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূর বাবা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

সোমবার (২২ মে) ভোরে মামলার আসামি রুবেল আহম্মেদকে গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ।

গ্রেফতার রুবেল বেলতলা আম্মইল গ্রামের মৃত আবুল কালাম আজাদ (খোকা) ছেলে।

মামলার সূত্রে জানা যায়,

‘বাকপ্রতিবন্ধী গৃহবধূর স্বামী ও শ্বশুর সিএনজিচালক। রোববার (২১ মে) সকালে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুর সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।

দুপুর ১২ দিকে রুবেল আহম্মেদ বাড়ির ভেতরে ঢুকে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে এ কা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা রুবেলকে বাড়ি থেকে বের হতে দেখে।

স্বামী ও শ্বশুর বাড়িতে আসলে তাদের ওই গৃহবধূ আকার ইঙ্গিতে জোরপূর্বক ধর্ষণের কথা জানায়।

ওই দিন রাতেই গৃহবধূর বাবা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে ধর্ষক রুবেলকে গ্রেফতার  করা হয়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার বাবু কুমার সাহা বলেন,

‘দুপুরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং বাকপ্রতিবন্ধী গৃহবধূকে পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card