বাকিতে সিঙ্গারা না পেয়ে রেস্তোরাঁ মালিকের শরীরে গরম তেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে সিঙ্গারা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রিপন নামে এক রেস্তোরাঁ মালিকের শরীরে গরম তেল ঢেলে দিয়েছে রাব্বি নামে এক যুবক।

দগ্ধ অবস্থায় রিপনকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১৯ জুন) রাত ৯ টায় উপজেলার মুড়াপাড়ার টঙ্গীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রিপন মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীরঘাট এলাকায় রিপনের একটি রেস্তোরাঁ রয়েছে। ওই এলাকার মাদকসেবী রাব্বি শিকদার প্রায়ই দোকান থেকে বাকিতে পুরি-সিঙ্গারা খেত।

রাতে রাব্বি বাকিতে সিঙ্গারা খেতে চায়। এতে রিপন অনীহা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে রাব্বি কড়াইয়ে থাকা গরম তেল শরীরে ঢেলে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি