শরীয়তপুরে মধ্যরাতে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পদ্মা সেতুর ওপরে উঠে যাওয়াতে নিরাপত্তা কর্মীদের ধাওয়া খেয়ে সেতুর ওপর থেকে নদীতে লাফিয়ে পড়ে এক চালক নিখোঁজ হয়েছেন।
রোববার (১৮ জুন) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে সেতুর ২১ নম্বর পিলারের ওপর থেকে নদীতে লাফিয়ে পড়েন ওই যুবক।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সেতু নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী মো. সোহেল জানান,
‘পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় গভীর রাতে
সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে উল্টো পথে দ্রুত গতিতে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালিয়ে সেতুর ওপরে উঠে পড়ে এক যুবক।’
‘রাত আড়াইটার দিকে বিষয়টি গার্ডম্যানের নজরে আসে। পরে অটোচালকের দিকে এগিয়ে যেতে থাকে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা।’
‘বিষয়টি বুঝতে পেরে দ্রুত অটোরিকশাটি চালাতে শুরু করেন চালক। একপর্যায়ে সেতুর ওপরে এক ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় অটোরিকশাটি।’
‘পরে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা কাছাকাছি পৌঁছাবার আগেই পদ্মা সেতুর ২১ নম্বর পিলার বরাবর নদীতে লাফিয়ে পড়েন ওই অটোরিকশার চালক। এরপর তিনি নিখোঁজ হন।’
লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কয়েজ আহমেদ জানান,
‘নিখোঁজের সন্ধানে সোমবার সকাল ১০টা থেকে লৌহজং ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে দুপুর পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান মিলেনি।’
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সেতু পারাপারের পরিকল্পনা ছিল অটোরিকশা চালকের।’
‘এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি, এছাড়াও ওই ব্যক্তির কোনো স্বজনও যোগাযোগ করেনি।’
আরও পড়ুন:
- হারের প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলো টাইগাররা!
- ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
- দ্রুত সময়ে ওজন কমাতে গিয়ে চীনা তরুণীর মৃত্যু!
- সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ১৩০০ জন
- শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিফিনে দেবেন না যে ৬টি খাবার
- ১৭ বছর পর কুমিল্লায় রানা হত্যার সাত আসামিকে মৃত্যুদণ্ড
- এনএএন টিভি’র ব্যবস্থাপনা পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন
