এনএএন টিভি’র ব্যবস্থাপনা পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের জনপ্রিয় এনএএন টিভি’র ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল রবিবার (১৮ জুন) রাত ১০ টার দিকে নিজ বাসায় বিভিন্ন শারীরিক জটিলতার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়।

এনএএন

এ সময় তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আইসিইউ’তে পাঠানো হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

এমতাবস্থায় এনএএন টিভি পরিবার এবং এনএএন টিভি’র ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয়’র পরিবারের পক্ষ থেকে দ্রুত গতিতে তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হলো।

আরও পড়ুন:

এনএএন টিভি