নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক লিংকন (২২) নিহত হয়েছেন।
রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিংকন ডেমরা মালা মার্কেট এলাকার মৃত আব্দুল সত্তরের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘থানার দিকে যাওয়ার পথে একটি পিকআপ থেকে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়।’
‘এতে ঘটনাস্থলে লিংকন নামের মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।’
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন,
‘চনপাড়া থেকে ডেমরা যাওয়ার পথে চনপাড়া মোড়ে একটি পিকআপ চাপা দিলে মোটরসাইকেল আরোহী লিংকন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।’
‘এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায় নি ‘
আরও পড়ুন:
- হারের প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলো টাইগাররা!
- ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
- সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ১৩০০ জন
- চাহিদা থাকায় বাড়ছে পেঁয়াজের আমদানি হিলি বন্দরে
- শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিফিনে দেবেন না যে ৬টি খাবার
- ১৭ বছর পর কুমিল্লায় রানা হত্যার সাত আসামিকে মৃত্যুদণ্ড
- নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে
- ‘স্ত্রী অসুস্থ’ অজুহাতে নাবালক ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক
- ঘুরতে আসা দম্পতির ভিডিও-ছবি তুলে ব্ল্যাকমেইল; আটক ৩
- গোমস্তাপুরে টাকা নিয়ে বাগবিতণ্ডার বাবার হাতে ছেলের মৃত্যু
- সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মা-শিশুর মৃত্যু; গ্রেফতার ২
