হারের প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলো টাইগাররা!

২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট হারের পর ব্যাপক সমালোচনা কোনভাবেই মেনে নিতে পারেনি ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। তবে দীর্ঘ ৩ বছর পর হলেও সেই হারের প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলো টাইগাররা; আফগানদের ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে লিটন দাসরা।

এই বিশাল জয়ের পর  রবিবার (১৮ জুন) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। মিরপুরে হাথুরু বলেন,

‘আপনারা দেখেছেন কি না জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছি, এটি শুধুমাত্র একটি টেস্ট জয় নয়, তার চেয়েও বিশেষ কিছু।’

‘আমি এটা দিয়ে বুঝিয়েছি, আমরা যেভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি, সব কিছু মিলিয়েই এমন আর আগে কখনও হয়নি।’

‘আমরা সবুজ ও গতিময় উইকেট তৈরি করেছি। আমার মতে, এই ধরনের উইকেটে খেলে জেতা বিরাট ব্যাপার।

‘আমরা অনেক মানসিক বাধা পার করেছি। কারণ ম্যাচের আগে আমরা কেমন করব, তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। আমরা এখানে সাধারণত ভিন্ন ঘরানার ক্রিকেট খেলি।’

তিনি আরো বলেন,

‘সন্তুষ্টির জায়গা হচ্ছে, গতিময় উইকেটে পেসাররা গা ভাসিয়ে দেয়নি। ওরা যেভাবে বল করেছে, খুবই ভালো ছিল।’

‘খুব পেশাদারি বোলিং। ওরা বাউন্সার শুধু করার জন্য করে নি। বেশিরভাগ উইকেট এসেছে ফ্রন্ট ফুটে।’

‘এসব ছোট ছোট জিনিস পেসারদের পরিণত বোধের উদাহরণ। ওরা অনেক দূর পাড়ি দিয়ে এসেছে। আমি খুশি। ’

‘যদি কন্ডিশন সাহায্য করে, তাহলে অবশ্যই এভাবে ব্যাটিং করব। আমরা সেভাবেই অনুশীলন করেছি।’

‘ছেলেদেরও স্বাধীনতা দেওয়া হয়েছে এভাবে খেলার জন্য। খেলাটা তো মূলত রানের। কন্ডিশন যদি কঠিন হয়, তাহলে আমরা ওই অনুযায়ী ব্যাটিং করব।’

আরও পড়ুন :

এন এ এন টিভি