ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাতে ১১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ২০ জন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে ডো সুলে রাজ্যে স্থানীয় সময় শুক্রবার ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঝড়ের কারণে সেখানে মুষলধারে বৃষ্টিও হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, নিখোঁজ ২০ জনের সন্ধানে জলাবদ্ধ এলাকাগুলোতে অনুসন্ধান চলছে।
ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা শহর। সেখানে ৮ হাজার বাসিন্দার বসবাস।
রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইতি বলেন, কারার পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।
সেখানকার বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় যাদের দ্রুত সহায়তা প্রয়োজন তাদের শনাক্ত করে সংগঠিত ভাবে সহায়তা করা জরুরি বলে জানিয়েছেন তিনি।
ওই এলাকা পরিদর্শন করেছেন তিনি।
শুক্রবার রাত পর্যন্ত পূর্ব উপকূলের পৌরসভা ম্যাকুইনে ৩০ সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অনেক এলাকায় ভূমিধসের ঝুঁকি আছে বলেও সতর্ক করেছে তারা।
ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দা তাদের শহরের বাইরে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে।
লেইতি বলেন, কর্তৃপক্ষ গত দুদিনে প্রায় ২ হাজার ৪০০ মানুষকে উদ্ধার করেছে।
তিনি বলেন,
প্রাথমিকভাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবন বাঁচানো এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা।
আমরা জলাবদ্ধ এলাকার লোকজনকে উদ্ধার করছি, নিখোঁজদের সন্ধান চালাচ্ছি এবং পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা দিচ্ছি।
আরও পড়ুন:
- বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি
- মানিকগঞ্জে ধর্ষিতার লাথিতে ধর্ষকের মৃত্যু!
- জীবনে যেসব সুবিধা পাবেন ব্রেকআপের পর
- স্কার্ফ-ছুড়ি নিয়ে রাফ অ্যান্ড টাফ শাকিব খান!
- চিকিৎসা শেষে ফিরোজায় ফিরছেন খালেদা জিয়া
- বাবা দিবসে কে কি লিখলেন নিজেদের বাবাকে নিয়ে?
- দেশনেত্রীর বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
- সাংবাদিক নাদিম হত্যা; চেয়ারম্যানকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর
- সাজেকে অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে ডায়রিয়ায় বাবা-মায়ের মৃত্যু

Comments are closed.