বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরের পর থেকে তার গুলশানের বাসভবন ফিরোজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। বিএনপি নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
দলটির নেতারা বলেছেন,
‘বাসভবনের সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।’
‘দুপুরের পর হঠাৎ করেই ফিরোজার সামনে বাড়তি পুলিশের উপস্থিতি চোখে পড়ে। একই সঙ্গে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।’
এদিকে, হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
সন্ধ্যা ৬ টা ৪৩ মিনিটে তিনি রাজধানীর এয়ারকেয়ার হাসপাতাল ছাড়েন।
আর তার বাসায় ফেরার খবরে গুলশানের বাসভবন ফিরোজার সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তিতে আছেন। তিনি দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত।
আরও পড়ুন:
- মানিকগঞ্জে ধর্ষিতার লাথিতে ধর্ষকের মৃত্যু!
- জীবনে যেসব সুবিধা পাবেন ব্রেকআপের পর
- ইতিহাসে সর্বপ্রথম কে কুরাবানি করেছিলেন?
- স্কার্ফ-ছুড়ি নিয়ে রাফ অ্যান্ড টাফ শাকিব খান!
- সুদানে বিমান হামলায় পাঁচ শিশুসহ নিহত ১৭
- বরিশালে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩ উপায়ে মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারেন
- ভারতের উত্তর প্রদেশে তাপপ্রবাহে ৩৪ জনের মৃত্যু
- কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা তরুণের মৃত্যু
- খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন
- নীলফামারীতে ৩০০ হাঁসের বাচ্চাকে বিষ প্রয়োগে হত্যা
- বাণিজ্যিক ফ্লাইটে প্রধানমন্ত্রীকে পেয়ে অবাক বিমানের যাত্রীরা
- প্রতিহিংসা থেকে চেয়ারম্যান বাবুর পরিকল্পনায় সাংবাদিক নাদিমকে হত্যা: র্যাব
