ইতিহাসে সর্বপ্রথম কে কুরাবানি করেছিলেন??

আল্লাহর নবী হজরত ইবরাহিম আ:-এর অনুসরণ করে আমাদের নবী হজরত মোহাম্মদ সা:-এর উম্মতের জন্য প্রচলিত পদ্ধতিতে কুরাবানি নিয়ম বিধিবদ্ধ হয়।

মহান আল্লাহ তায়ালা ইবরাহিম আ:-কে স্বপ্নযোগে তাঁর প্রিয় সন্তান ইসমাইল আ:-কে আল্লাহর জন্য কোরবানির নির্দেশ দেন।

আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তিনি সন্তানকে কুরবানি করতে পুরোপুরি প্রস্তুতি নেন। এমন সময় মহান আল্লাহ ইসমাইল আ:-এর বদলে পশু কোরবানির নির্দেশ দেন।

মুমিনরাও যেন নিজেদের প্রাণ ও প্রিয় বস্তুকে আল্লাহর জন্য সপে দিতে সদা প্রস্তুত থাকে- এটাই কুরবানির প্রধান শিক্ষা।

তবে হজরত ইবরাহিম আ: সর্বপ্রথম কোরবানিদাতা নন; বরং ইতিহাসে প্রথম কোরবানি করেছেন প্রথম মানব হজরত আদম আ:-এর দুই সন্তান হাবিল ও কাবিল।

পবিত্র কুরআনে তাদের কোরবানির ঘটনা বর্ণিত হয়েছে। তারা একটি বিরোধ মীমাংসার জন্য কোরবানি করেন।

আল্লাহ তায়ালা এ প্রসঙ্গে বলেন, ‘আদম আ:-এর দুই পুত্রের ঘটনা তাদেরকে যথাযথভাবে শোনান, যখন তারা উভয়ে কোরবানি করেছিল,

তখন একজনের কোরবানি কবুল করা হয় এবং অন্যজনের কবুল হয়নি।’ (সূরা মায়িদা, আয়াত : ২৭)

দুই ভাইয়ের মধ্যে হাবিলের কোরবানি কবুল হয়। যার কোরবানি কবুল হয়নি সে অন্যজনকে হত্যার হুমকি দেয়।

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘তুমি আমাকে হত্যার জন্য হাত বাড়ালেও আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়াব না, আমি উভয় জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।

আমি চাই তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং জাহান্নামের অধিবাসী হও, এটা অত্যাচারীদের কর্মফল।

অতঃপর তার ভাইকে হত্যা করতে উত্তেজিত হয়, অতঃপর সে তাকে হত্যা করে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়।’ (সূরা মায়িদা, আয়াত : ২৮)

আরও পড়ুন:

এনএএন টিভি