সৌন্দর্যহানির এক বড় কারণ মুখের অবাঞ্ছিত লোম। যে কারণে সুন্দর মুখও হয়ে ওঠে অসুন্দর।
এ সমস্যা সমাধানে তাই কাজে লাগাতে পারেন বিশেষ তিনটি উপায়।
মুখের সৌন্দর্য বাড়াতে অনেকে সুগার সিরাপ কিংবা লেজার করে থাকেন।
তবে এসব উপায়ে মুখের লোম দূর হলেও দীর্ঘমেয়াদে তা ত্বকের ক্ষতির কারণ হয়ে ওঠে। দেখা দিতে শুরু করে নানা পার্শ্বপ্রতিক্রিয়াও।
তাই পার্শ্বপ্রতিক্রিয়া আছে এমন উপায়ে লোম অপসারণ না করে লোম অপসারণ করুন নিরাপদ উপায়ে।
বিশেষজ্ঞদের মতে লোম অপসারণের কার্যকরী অথচ নিরাপদ উপায় রয়েছে।
এগুলো হলো-
প্লাক: এই পদ্ধতিতে একটি চিমটার সাহায্যে প্রথমে আইব্রো প্লাক করে নিতে পারেন।
এরপর ধীরে ধীরে প্লাক করুন নাকের দুপাশ ও ঠোঁটের অংশ। এরপর গাল ও থুতনির অংশে থাকা ধীরে ধীরে চিমটার সাহায্যে তুলে ফেলুন।
থ্রেডিং: চিমটার সাহায্যে লোম অপসারণ করতে বেশি সময় ব্যয় হয়।
যদি কম সময়ে মুখের লোম তুলতে চান তবে পার্লারে সুতার সাহায্যে থ্রেডিং করতে পারেন।
রসুনের রস: একটি তুলার সাহায্যে রসুনের রস অবাঞ্ছিত লোমের অংশে লাগান।
১০ মিনিট পর ভালো ব্র্যান্ডের কোনো ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ৩ সপ্তাহেই মুখের সেসব অংশে লোমের পরিমাণ কমতে শুরু করবে।
এছাড়া ঘন ঘন স্ক্রাব ও ফেসিয়াল করলেও মুখে লোমের পরিমাণ কমে আসে।
অপ্রয়োজনীয় লোম ত্বক থেকে দূর করতে এ উপায়ও কাজে লাগাতে পারেন।
আরও পড়ুন :
- নীলফামারীতে ৩০০ হাঁসের বাচ্চাকে বিষ প্রয়োগে হত্যা
- ভারতের উত্তর প্রদেশে তাপপ্রবাহে ৩৪ জনের মৃত্যু
- বাণিজ্যিক ফ্লাইটে প্রধানমন্ত্রীকে পেয়ে অবাক বিমানের যাত্রীরা
- বরিশালে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে কাল
- ফরিদপুরে গলায় ফাঁস লাগিয়ে কৃষকের আত্নহত্যা
- দিনাজপুরের হত্যা মামলার আসামি নাটোর থেকে গ্রেফতার
- তেহরানে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
- কোরবানির ঈদ এলেই মসলা ভাঙানোর উপচে পড়া ভিড় থাকে
- টানা বৃষ্টিতে আসামে বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজারের বেশি মানুষ
