বরিশালে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো. মাইনুল ইসলাম বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শনিবার ( ১৭ জুন) বিকেলে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ মুসলিম হল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, পুলিশের ধারণা মাইনুল আত্মহত্যা করেছেন।
মৃত মাইনুল ইসলাম হিজলা উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা মো. আব্দুর রহিম হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন,
‘আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষ থেকে সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাইনুল ইসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায় বলেন,
‘টিন সেটের মুসলিম হোস্টেলের উপরের একটি কক্ষে আমরা ঝুলন্ত অবস্থায় মরদেহটি পেয়েছি। পরে মরদেহের সুরতহাল করা হয়েছে।
প্রাথমিক অবস্থায় আমাদের আত্মহত্যা মনে হচ্ছে।তবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।’
আরও পড়ুন:
- বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি
- চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি নিচিচা’র
- ১১ বছর পর ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ
- ছোট পর্দার হিট জুটি অরণ্য-পাখি এবার বড় পর্দায়?
- পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন
- বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত ১
- ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের
- দিনাজপুরের হত্যা মামলার আসামি নাটোর থেকে গ্রেফতার
- টানা বৃষ্টিতে আসামে বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজারের বেশি মানুষ
- কোরবানির ঈদ এলেই মসলা ভাঙানোর উপচে পড়া ভিড় থাকে
- সাজেকে অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে ডায়রিয়ায় বাবা-মায়ের মৃত্যু
- ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন
