বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ব্যক্তিগত চেম্বারে চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)।
শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে নিচিচা’র নেতারা বলেন,
‘বাংলাদেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ১৭ হাজার ২৪৪টি। এসব স্বাস্থ্যকেন্দ্র সেবা নেন দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ।’
‘সরকারি হাসপাতালগুলো থেকে স্বাস্থ্যসেবা নেন মাত্র ৩০ শতাংশ।’
‘বোঝাই যাচ্ছে, বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীকে শুধু সরকারি প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব না।’
‘চাহিদার তুলনায় সরকারি হাসপাতাল অপ্রতুল। তাই, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছে মানুষ।’
‘এছাড়া, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চেম্বারের পাশাপাশি ব্যক্তিগত চেম্বারেও রোগী দেখছেন চিকিৎসকরা।’
‘কিন্তু সমস্যা হচ্ছে, যে যেভাবে পারছেন চিকিৎসা ফি নিচ্ছেন।’
‘এজন্য আমরা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ব্যক্তিগত চেম্বারে চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি জানাচ্ছি।’
- তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- চকরিয়ায় বজ্রপাতে নারীসহ নিহত ২
- গাজীপুরে ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
- সাংবাদিক নাদিম হত্যার বিচার চাই – আশরাফী
- সব ধরনের অপারেশন বন্ধ সেন্ট্রাল হাসপাতালে
- ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারদের
- বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ সিসিইউতে ভর্তি
- এক যুবকের আত্মহত্যার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়
- ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের
- ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট শেষ করে দেশে আসছেন প্রধানমন্ত্রী
- আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও কমছে না চিনির দাম
- মোবাইল চুরি দুষ্কৃতকারীদের প্রধানকে গ্রেফতার করেছে র্যাব -১৫
- মুফতী ফয়জুল করীমের সঙ্গে সাক্ষাত করে গেলেন জাহাঙ্গীর আলম
- নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার

Comments are closed.