এক যুবকের আত্মহত্যার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়

এক যুবকের অবিশ্বাস্য ধরনের আত্মহত্যার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

তার নাম মুন্না খান (১৯)। তিনি পাতাবাড়িয়া গ্রামের প্রবাসি আল আমিন খানের ছেলে।

বাগেরহাটের মোরেলগঞ্জে শুক্রবার   দিবাগত রাত ৯টার দিকে এক যুবকের নিজের হাত,

পা ও মুখ নিজে বেঁধে একটি করাত কলের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মুন্না।

করাত কলের মধ্যে বসানো সিসি ক্যামেরায় মুন্নার আত্মহত্যার দৃশ্য রেকর্ড হয়।

রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওই সময় সেখানে থাকা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় মুন্না একাকী নিজের হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

 

এ বিষয়ে মুন্নার মা মঞ্জু বেগম বলেন, মুন্না নেশাগ্রস্ত ছিল। সে শিউলি বেগমের করাত কলে চাকরি করত।

শুক্রবার সন্ধ্যার দিকে সে (মায়ের কাছে) কিছু টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে।

থানার ওসি মো. সাইদুর বলেন,

মুন্নার আত্মহত্যার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি